চাঁদরাতে ইউটিউব, স্পটিফাইয়ে ‘অন্য কারো গল্পে’

চাঁদরাতে ইউটিউব, স্পটিফাইয়ে ‘অন্য কারো গল্পে’
১৮ মার্চ, ২০২৬ ১৫:১০  

চাঁদরাতে প্রকাশিত হবে ‘চির অধরা’ খ্যাত গায়ক মিফতাহ জামানের ‘অন্য কারো গল্পে’। শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

‘অন্য কারো গল্পে’-এর কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। আর এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম। 

সমকালীন বাংলা গানে যে'কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কীতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি।

নতুন গান নিয়ে মিফতাহ জানান, নতুন গানটি তৈরির পর কাছের কয়েকজনকে শুনিয়েছেন। তাদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। মিফতাহর ভাষ্য, ‘মানুষ তো নিজেদের পছন্দ অনুযায়ী শুনবে, প্রতিক্রিয়া জানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি গানটি করে শতভাগ সন্তুষ্ট। ইট উইল অলয়েজ বি ওয়ান অব মাই চেরিশড ওয়ার্কস।’ 

ডিবিটেক/এনএ/এমইউএম