১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’; ১৪ মে আসছে ওটিটিতে

১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’; ১৪ মে আসছে ওটিটিতে
১ এপ্রিল, ২০২৬ ০৯:১১  

বলিউড বক্স অফিসে দাপট দেখাচ্ছে ধুরন্ধর ২। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েল মুক্তির পর থেকেই টানা সাফল্য ধরে রেখেছে, দ্বিতীয় সপ্তাহেও যার গতি কমেনি।

এদিকে 'ধুরন্ধর' নেটফ্লিক্সে স্ট্রিম হওয়ার পর থেকেই টপ র‍্যাঙ্কিংয়ে রয়েছে। তবে, আদিত্য ধর পরিচালিত এর সিক্যুয়েল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর স্ট্রিমিং রাইটসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মঙ্গলবার 'ধুরন্ধর ২'-এর প্রকাশিত প্রথম পোস্টার থেকে স্পষ্ট বোঝা যায় যে ছবিটির স্ট্রিমিং পার্টনার হবে জিওহটস্টার। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, স্ট্রিমিং রাইটস প্রায়শই প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে নির্ধারিত হয়। যেখানে নেটফ্লিক্স প্রথম ছবির স্বত্ব কিনেছিল, সেখানে জিওহটস্টার দ্বিতীয় ছবির স্বত্ব আরও বেশি দামে কিনেছে।

প্রথা অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পর ছবিটি ওটিটি-তে স্ট্রিম করা হয়। সেই হিসেবে, 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল ১৪ মে নাগাদ জিওহটস্টারে স্ট্রিম হতে পারে। একই সাথে, ছবির মিউজিক রাইটসও বদলে গেছে। প্রথম অংশের সাউন্ডট্র্যাক সারেগামা প্রকাশ করেছিল, কিন্তু 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর সঙ্গীতের স্বত্ব টি-সিরিজ কিনে নিয়েছে। সূত্রের খবর, 'ধুরন্ধর ২'-এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ট্রেড অ্যানালিস্টরা এটিকে ইতিমধ্যেই ব্লকবাস্টার ঘোষণা করেছেন। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়  বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।

ভারতীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১,৩৯২.২৩ কোটি রুপি।

এর মধ্যে ভারত থেকে ১,০৪২.২৩ কোটি এবং বিদেশি বাজার থেকে এসেছে ৩৫০ কোটি রুপি। দেশীয় বাজারেই দ্বিতীয় সোমবার পর্যন্ত আয় হয়েছে ৮৭২.১৭ কোটি রুপি।

সবমিলিয়ে সিনেমাটি এখন ১৫০০ কোটির ক্লাবের খুব কাছাকাছি, মাত্র কয়েক কোটি রুপি দূরে। ইতোমধ্যে এটি আয় ছাড়িয়েছে জওয়ান, K.G.F: Chapter 2 এবং RRR–এর মতো ব্লকবাস্টারকে। তালিকায় পরবর্তী লক্ষ্য Pushpa 2: The Rule, যার আয় ১,৭৪২ কোটির বেশি।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে দঙ্গল–এর ২,০৭০ কোটির বিশ্বরেকর্ড, যা এখনো অপ্রতিরোধ্য। বিশ্লেষকদের প্রশ্ন—‘ধুরন্ধর ২’ কি সেই রেকর্ডও ছুঁতে পারবে?

২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, মাধবনসহ আরও অনেকে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমান জনপ্রিয়তা পাওয়ায় ‘ধুরন্ধর ২’ এখন বছরের অন্যতম বড় বক্স অফিস প্রতিযোগী হিসেবে উঠে এসেছে।

ডিবিটেক/এমএআর/ইকে