সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ড্রোন হামলা
সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের আক্রোটিরি বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেখানকার সরকার নিশ্চিত করেছে, একটি ড্রোন ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। লিমাসোলের কাছে রয়্যাল এয়ার ফোর্স (RAF) আক্রোটিরি বিমানঘাঁটি অবস্থিত।
সাইপ্রিয়ট সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস বলেছেন, সেখানকার কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে বলেছিলেন, ইরান আক্রমণে তার দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবেন না। কিন্তু গতকাল বলেছেন, সরাসরি হামলায় যুক্ত না হলেও যুক্তরাষ্টের অনুরোধে ঘাঁটি ব্যবহার করতে দিতে সম্মতি হয়েছেন। মূলত এর পরই ড্রোন হামলা হয়।
সাইপ্রাস মেইল ও ব্রিটিশ প্রতিরক্ষা সচিবের বরাতে গণমাধ্যম জানিয়েছে, ইরান এই হামলার নেপথ্যে রয়েছে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন এই এলাকায় আঘাত হেনেছে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি সরাসরি সাইপ্রাস লক্ষ্য করে ছোঁড়া হয়নিতবে এই হামলাটি ওই অঞ্চলে তীব্র উত্তেজনা তৈরি করেছে।
ডিবিটেক/বিএমও/ইকে





