৪ মার্চ অ্যাপলের নতুন পণ্য উন্মোচন
আগামী ৪ মার্চ নিউইয়র্কে বছরের প্রথম আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। গণমাধ্যমকে পাঠানো আমন্ত্রণপত্রে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই দিন সকালে বিশেষ অভিজ্ঞতামূলক অনুষ্ঠানে তাদের নতুন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হবে। একই সময়ে লন্ডন ও সাংহাইয়েও অনুরূপ আয়োজন হওয়ার কথা রয়েছে। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, অনুষ্ঠানটি সবার জন্য সরাসরি সম্প্রচার করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ধারণা করা হচ্ছে, এই আয়োজনে অ্যাপল তাদের নতুন প্রজন্মের ট্যাবলেট ও ল্যাপটপ উন্মোচন করবে। নতুন ম্যাকবুক এয়ার ও বিভিন্ন মাপের উন্নত সংস্করণের ম্যাকবুক প্রো প্রকাশ পেতে পারে।
পাশাপাশি কম দামের নতুন একটি ম্যাকবুকের ঘোষণাও আসতে পারে, যেটি একাধিক হালকা রঙে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নতুন আইপ্যাড মডেল ও আইপ্যাড এয়ারের হালনাগাদ সংস্করণ দেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। বছরের পরের দিকে আরও কিছু ডেস্কটপ যন্ত্রের উন্নত সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি







