ইনফিনিক্স নোট সিরিজের নতুন ফোনের ঘোষণা
বহুমাত্রিক কাজে ব্যবহারের নিরিখে বাংলাদেশে নিজেদের নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ইতিমধ্যেই নোট এজ মডেল নামের স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। আগাম বায়নায় একটি এয়ার বাড ও ব্যাকপ্যাক উপহারের ঘোষণাও দিয়েছে ইনফিনক্স বাংলাদেশ কর্তৃপক্ষ।
ইনফিনিক্সের তথ্যমতে, কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্স দিতে আসন্ন এই স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। হাতের স্বাভাবিক গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে ফোনটিতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। দীর্ঘব্যাকআপের জন্য হালকা গঠন বজায় রেখেই যুক্ত করা হচ্ছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি।
সূত্রমতে, সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে ‘গেইম ইন্সপায়র্ড’ নকশার নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
ডিবিটেক/ইএ/আইকে







