মেমোরিং সংকট: র্যাম ছাড়াই প্রিবিল্ট পিসি
মেমোরি সংকট ও র্যামের দাম বাড়ার প্রেক্ষাপটে প্রিবিল্ট পিসি নির্মাতা প্যারাডক্স কাস্টমস তাদের কনফিগারেটরে নতুন একটি বিকল্প যুক্ত করেছে। আর নতুন এই বিকল্প হলো- র্যাম ছাড়াই পিসি অর্ডার করার সুযোগ। যাদের কাছে আগে থেকেই র্যাম রয়েছে, তারা চাইলে মেমোরি বাদ দিয়ে পিসি কিনে নিজস্ব কিট ব্যবহার করতে পারবেন। খবর দ্য ভার্জ।
তবে এই সিদ্ধান্ত প্রিবিল্ট পিসির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। সাধারণত র্যাম এমন একটি উপাদান, যার সরবরাহ, মূল্য ও সাপোর্ট আউটপুট নির্মাতারা তুলনামূলকভাবে পূর্বানুমানযোগ্য ধরে নেয়। সংকটে নির্মাতারা হয় খরচ বহন করেন, নয়তো দাম বাড়ান বা নির্দিষ্ট কিট বাদ দেন। র্যাম বাদ দেওয়ার বিকল্পে সরবরাহ সমস্যা এড়ানো গেলেও, সামঞ্জস্যজনিত ঝুঁকি গ্রাহকের ঘাড়ে চলে যায়।
ভুল র্যাম হলে বুট লুপ, অস্থিরতা, অ্যাপ ক্র্যাশ বা এক স্টিকে পোস্ট হওয়া- এ ধরনের সমস্যায় দোষ কার, সেটি অস্পষ্ট। বায়োস সেটিংস, মেমোরি ট্রেনিং কিংবা এক্সো/এক্সএমপি আচরণের দায়ও প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে, এভাবে চলতে থাকলে “প্রিবিল্ট” ধীরে ধীরে কিটে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
ডিবিটেক/বিএমটি



