রিয়েলমি সি-৮৫
'৪০ দিন পানির নিচে টিকে থাকে' ফোনটি!
সি৮৫ প্রো’র পর আনুষ্ঠানিকভাবে সি৮৫ উন্মোচন করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু, এই দুইটি অনন্য রঙে দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১১ ডিসেম্বর থেক৷ পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে। ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০ হাজা ৯৯৯ টাকা।
ফোনটিত আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি। ‘প্রো’ ভ্যারিয়েন্টের মতো রিয়েলমি সি৮৫-এও রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা।
এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।
রিয়েলমি দাবি করছে, এর সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে, যা এটিকে এই সেগমেন্টের ‘আল্টিমেট ডিউরেবিলিটি কিং’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফোনটিতে আছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস; ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডিবিটেক/এনও/ইকে



