বাংলাদেশকে মালয়েশিয়ায় ‘সিলিকন রিভার’ হিসেবে উপস্থাপন করবে বিএসআইএ
বাংলাদেশকে ‘সিলিকন রিভার’ হিসেবে উপস্থাপন করতে আগামী ১১-১৩ নভেম্বর মালয়েশিয়ার পেনাং-এ বসছে “বিএসআইএ রোড শো ২০২৫”। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক রোডশোতে বাংলাদেশে উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে মালয়েশিয়ার উন্নত সেমিকন্ডাক্টর শিল্প ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ডিজাইন, ইনোভেশন এবং ট্যালেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে পেনাং রাজ্যের উপ-প্রধানমন্ত্রী ওয়াইবি এন. জগদীপ সিং দেও (YB En. Jagdeep Singh Deo) এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী রোড শো-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, মিডিয়া, মিক্সড, ইনভেস্ট পেনাং, ডেলাইট, এবা, র্যাপিড ম্যানুফ্যাকচারিং, মমস, আইমুলাস কর্পোরেশন, টিএফ-এএমডি, ইনারি, ইনফাইনেক্স, স্কাইচিপ, ইউনিভার্সালইঙ্ক, অপস্টার, সিমিড, এনোভিক্স এবং ইউএসএম (সিইডিইসি (MIDA, MSIA, Invest Penang, Deloitte, YBS, Rapid Manufacturing, MMS, Aemulus Corporation, TF-AMD, Inari, Infinecs, SkyeChip, Universalink, Oppstar, Symmid, Enovix এবং USM (CEDEC)) এর উচ্চপর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিয়ার সম্মেলন (BEAR Summit) চলাকালীন অনুষ্ঠিত জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ (National Semiconductor Symposium 2025) এর সাফল্যের ধারাবাহিকতায়, এই রোডশো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার প্রথম পদক্ষেপ।
রোডশোতে অংশগ্রহণকারী BSIA-র ডেলিগেশনে রয়েছে বাংলাদেশের শীর্ষ সেমিকন্ডাক্টর ডিজাইন ও টেস্টিং প্রতিষ্ঠানসমূহ। এর মধ্যে রয়েছে- সেমিকন্ডাক্টর নকশা ও উৎপাদক বাংলাদেশী প্রতিষ্ঠান উল্কাসেমি (ULAKSEMI); অ্যানালগ, আরএফ এবং ফোটোনিক্স ডিজাইনকারী নিউরাল সেমিকন্ডাক্টর (Neural Semiconductor), অ্যাডভান্সড ডিজিটাল ইমপ্লিমেন্টেশন এবং ফাউন্ড্রি-রেডি সল্যুশনদাতা প্রাইম সিলিকন (Prime Silicon, Siliconova Limited); এআই-চালিত ডিজাইন অটোমেশন এবং ওএসএটি সহযোগিতাকারী প্রতিষ্ঠান প্রাইম সিলিকন (Prime Silicon), সেমিকন্ডাক্টর টেস্টিং ও নির্ভরযোগ্যতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান আইটেস্ট বাংলাদেশ (iTest Bangladesh) এবং সিক (SiC) পাওয়ার ডিভাইস ও III-V ফোটোনিক্স উদ্ভাবনে পথিকৃৎ ক্যাকটাস মেটেরিয়ালস (Cactus Materials)। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর সেক্টরে উদীয়মান সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতিনিধিত্ব করছে।
আয়োজকরা জানিয়েছেন, ASE, Infineon, Silterra-র মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মালয়েশিয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এশিয়ার অন্যতম পরিপক্ব সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং হাব হিসেবে রোড শো- করতে তাই মালয়েশিয়াকে এই বৈশ্বিক সম্পৃক্ততার প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। । মালয়েশিয়ার সফল সেমিকন্ডাক্টর যাত্রা থেকে শেখার পাশাপাশি ডিজাইন ট্যালেন্ট, ব্যয় প্রতিযোগিতা ও উদ্ভাবন প্রস্ততি – এই তিন মূল শক্তি তুলে ধরতে বাংলাদেশ আগ্রহী।
অনুষ্ঠান সম্পর্কে বিএসআইএ সভাপতি মোঃ এ জাব্বার বলেন,“সিলিকন রিভার উদ্যোগ শুধু সেমিকন্ডাক্টর নয়- এটি বৈশ্বিক উদ্ভাবনে বাংলাদেশকে আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার যাত্রা। এই রোডশোর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজাইন সক্ষমতাকে মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং দক্ষতার সাথে যুক্ত করে আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার খুলতে চাই।”
রোডশোর মাধ্যমে যৌথ ডিজাইন ও ওএসএটি প্রকল্পে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ও বিজসনস-টু-গভর্নমেন্ট (বিটুজি) সহযোগিতা সৃষ্টি, বাংলাদেশ-মালয়েশিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতা ট্র্যাক চালু, এবং ট্রেনিং ও আইপি শেয়ারিং ফ্রেমওয়ার্ক এর উন্নয়ন হবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সেন্টার অব এক্সিলেন্স এবং ইন্ডাস্ট্রি বাস্তব অভিজ্ঞতা সমপন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরি করাও সম্ভব হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদী।
পার্ডু ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুস্তাফা হুসেইন বলেন: “BSIA Roadshow 2025 বাংলাদেশের সেমিকন্ডাক্টর যাত্রার একটি মাইলফলক। এটি অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং বৈশ্বিক ডায়াস্পোরাকে সংযুক্ত করে সিলিকন রিভার ভিশনকে আরও শক্তিশালী করে।”
রোডশো’র অন্যতম পরামর্শক ও সমন্বয়ক Credo Semiconductor-এর ড. শাতিল হক বলেন, “দৃষ্টি যেখানে সুযোগের সাথে এবং প্রতিভা যেখানে প্রযুক্তির সাথে যুক্ত হয়- সেখানেই নতুন যুগের সূচনা। বাংলাদেশ সেই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, সিলিকন রিভারের উত্থানের মধ্য দিয়ে।”
ডিবিটেক/এইচএ/আইএইচ



