আইফোনে গানের কম্পোজিশন করেন জেফার

আইফোনে গানের কম্পোজিশন করেন জেফার
১২ অক্টোবর, ২০২৫ ১৩:৫৩  
১২ অক্টোবর, ২০২৫ ১৪:৪৫  

গাড়িতে বসে, বন্ধুদের আড্ডায় কিংবা একাকী নিঃসঙ্গত মুহূর্তে লিরিক লেখা থেকে প্রাথমিক পর্যায়ের গানের কম্পোজিশনের কাজটা আইফোনেই সেরে ফেলেন সঙ্গীত শিল্পী জেফার রহমান। ১২ সেপ্টেম্বর, রবিবার, রাজধানীর গুলশান এভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্কে আইফোন প্রো ও প্রোম্যাক্স এর খুচরা বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। ফোন বের করে তিনি শোনালেন সেখানে প্রথম রেকর্ড করা দাগী সিনেমার আলোচিত গান "নিয়ে যাবে কি"। 

কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জনে থাকা স্ট্যান্ড আপ কমেডিয়ান ও উপস্থাপক রাফসান সাবাবকে অনুষ্ঠানে নিজের ফোন দেখিয়ে মোবাইল ফোনকে পেশাদার কাজে বেশি ব্যবহারের গল্প খুলে বসেন জেফার রহমান। রাফসানের এক প্রশ্নের জবাবে তিনি বললেন, জীবনে আইফোন দিয়েই ফোন ব্যবহার শুরু করি। ফোন দিয়ে আমি আমার গান কম্পোজ করি। গান লেখা থেকে সুর ও কম্পোজিশন সবই এই ফোনে করি। তাইকো আমার ফোনটি ভয়েজ টোনে ভরা। মূলতঃ জ্যামেই গাড়িতে বসে বেশি গান কম্পোজিশন করা বলেও জানান তিনি।   

গ্যাজেট অ্যান্ড গিয়ারেরের অ্যাপল মনো স্টোরের গ্যাজেট স্টুডিওতে উপস্থিত সকল অতিথিকে ফোনে কম্পোজ করা গান শোনানো পাশাপাশি খালি গলায় ‘ঝুমকা’ গানটি গেয়ে শোনান।  

এর আগে দেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে আইফোনের সর্বশেষ সংস্করণের নতুন ফোন ‍দুইটি রিটেইল করার বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও নূরে আলম শিমু। এসময় প্রতিষ্ঠানের অংশীদার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আইফোনগুলো কিস্তিতে ও বিশেষ ছাড়ে কেনা যাবে। উপস্থাপকের সঙ্গে আলাপকালে ইরফানুল হক জানালেন, তারা নতুন ফোনে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেবেন।