বিলম্বে আসবে ওপেনএআই–জনি আইভের প্রথম ডিভাইস

বিলম্বে আসবে ওপেনএআই–জনি আইভের প্রথম ডিভাইস
৬ অক্টোবর, ২০২৫ ১৩:৪৭  

ওপেনএআই ও বিখ্যাত ডিজাইনার জনি আইভের যৌথভাবে তৈরি প্রথম এআই ডিভাইসের উদ্বোধন বিলম্বিত হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকল্পটি বর্তমানে “প্রযুক্তিগত জটিলতা”র মুখে পড়েছে, যা ২০২৬ সালের নির্ধারিত প্রকাশ সময়সূচি পিছিয়ে দিতে পারে। খবর টেকক্রাঞ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটির এআই সহকারীর কণ্ঠস্বর, আচরণ ও ব্যক্তিত্ব নির্ধারণ নিয়েই মূলত সমস্যায় রয়েছে দলটি। এটি এমন এক “বন্ধুসুলভ কম্পিউটার সহকারী” হিসেবে তৈরি হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ না করে সবসময় শ্রবণক্ষম থাকবে। তবে এই ধারাবাহিক ‘লিসেনিং’ বৈশিষ্ট্য থেকেই নতুন গোপনীয়তা উদ্বেগ তৈরি হয়েছে।

এছাড়া, বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজনীয়তার কারণে বাজেট নিয়েও চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ইঙ্গিত দিয়েছেন, ডিভাইসটি সম্ভবত ছোট আকৃতির, পরিবেশ–সচেতন ও পর্দাবিহীন হবে। তবে ব্যর্থ হিউমেন এআই পিনের অভিজ্ঞতা বিবেচনায় সংস্থাটি এবার সতর্ক পদক্ষেপ নিচ্ছে।

ডিবিটেক/বিএমটি