ওয়ালটন কম্পিউটারে কিনে ই-বাইকসহ নিশ্চিত উপহার
এখন থেকে নিজেদের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই নিশ্চিত উপহার দেবে ওয়ালটন। সেইসঙ্গে অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এছাড়া, বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসেই একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ।
ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে অফারটি উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেয়া হয়।
২৮ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডাবল ধামাকা অফার গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। এছাড়া, উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ ওয়ালটনের ঊধ্বর্তন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আদিল হোসেন নোবেল বলেন, “বিশ্বের একটি সেরা ও নামকরা ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনকে নিয়ে আমরা গর্ব করি। ওয়ালটন বিশ্বের সেরা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্মার্ট পণ্য তৈরি করছে। বর্তমান প্রযুক্তিবিশ্বে বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তি ও পণ্যকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছে। ওয়ালটন আরো এগিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে প্রযুক্তিপণ্যের দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের।”
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “এর আগে আমরা ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ বিভিন্ন সুবিধা দিয়েছি। আমাদের এসব উদ্যোগ সহজলভ্য মূল্যে আইটি পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে ক্রেতাদের কাছে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরই পরিপ্রেক্ষিতে ডাবল ধামাকা অফার দেওয়া হয়েছে। এর অর্থ হলো ওয়ালটনের একটি কম্পিউটার পণ্য কিংবা এক্সেসরিজ কিনে গ্রাহক নিশ্চিত উপহার কিংবা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে ডাবল ধামাকা হিসেবে প্রতি মাসে থাকবে একাধিক ইলেকট্রিক বাইক জেতার সুযোগ। আইটি পণ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেতাদের এ ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। আশা করি, বরাবরের মতো এই অফার ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।”



