ক্লাস-পরীক্ষা বর্জন কুয়েট শিক্ষার্থীদের

ক্লাস-পরীক্ষা বর্জন কুয়েট শিক্ষার্থীদের
২৮ আগষ্ট, ২০২৫ ১১:২৩  
২৮ আগষ্ট, ২০২৫ ১২:০৪  

সড়ক অবরোধ থেকে সরে এসে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমপ্লিট শাটডাউনে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। 

২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

 ফয়সাল ইকবাল নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কেউ ক্লাসে যায়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আজকেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এখন তিন দফাকে বাড়িয়ে ৫ দফা দাবি করা হয়েছে। এরমধ্যে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনে গঠিত কমিটি বাতিল করে শিক্ষক ও স্টেক হোল্ডারদের নিয়ে কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে তিন দফা দাবি পূরণ করতে হবে।  হামলায় আহত সকলের ব্যয় ভার সরকারকে নিতে হবে। হামলাকারী প্রতিটি পুলিশসদস্য সহ কমিশনার মাসুদকে চাকরি থেকে বহিস্কার করতে হবে।