শেষ হলো চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক সম্মেলন

শেষ হলো চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক সম্মেলন
১২ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৬  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শেষ হলো নবায়নযোগ্য জ্বালানী ও যন্ত্র প্রকৌশল নিয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । বিশেষ অতিথি ছিলেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা (Akio Miyara), যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
 
টেকনিক্যাল চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল সেক্রেটারি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২১ ব্যাচের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।
প্রসঙ্গত, তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে যোগ দেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা যারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিক্স, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে তাঁদের ভাবনা ও গবেষণা তুলে ধরেন। এতে ৬টি কী-নোট সেশন ও ১টি ইনভাইটেড সেশন অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে  ২৪১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এছাড়া আরও ছিলো পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট, রোবারেস প্রতিযোগিতা। শিল্প-একাডেমিয়া সমন্বয় আরও সুদৃঢ় করতে উক্ত কনফারেন্সে ২০টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলো।
ডিবিটেক/আইইএম/ইকে