এআই বুমে এনভিডিয়ার আয় ৫৬% বৃদ্ধি

এআই বুমে এনভিডিয়ার আয় ৫৬% বৃদ্ধি
২৮ আগষ্ট, ২০২৫ ১১:১৬  
২৮ আগষ্ট, ২০২৫ ১১:৩০  

এনভিডিয়া চলতি প্রান্তিকে রেকর্ড বিক্রির ঘোষণা দিয়েছে, যেখানে রাজস্ব দাঁড়িয়েছে ৪৬.৭ বিলিয়ন ডলার—গত বছরের একই সময়ের তুলনায় ৫৬% বেশি। এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এআই-কেন্দ্রিক ডেটা সেন্টার ব্যবসা, যা থেকে এসেছে ৪১.১ বিলিয়ন ডলার। খবর টেকক্রাঞ্চ।

প্রতিষ্ঠানের সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ একাই বিক্রিতে এনেছে ২৭ বিলিয়ন ডলার। 

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, ব্ল্যাকওয়েলই হবে বৈশ্বিক এআই অবকাঠামোর কেন্দ্রবিন্দু। তিনি অনুমান করেছেন, ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামোয় ব্যয় হবে ৩-৪ ট্রিলিয়ন ডলার।

তবে চীনে বিক্রিতে অনিশ্চয়তা রয়ে গেছে। দেশটির সরকারি নিরুৎসাহের কারণে চীনমুখী এইচ২০ চিপের কোনো চালান এই প্রান্তিকে হয়নি। তবুও এনভিডিয়া তৃতীয় প্রান্তিকে ৫৪ বিলিয়ন ডলার আয়ের আশা করছে।

ডিবিটেক/বিএমটি