বাংলাদেশে মেগাবুক নকশায় স্বর্ণজয়ী
এআই-সক্ষম ডিজাইন এক্সিলেন্সের জন্য ২০২৪ সালের মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ড অর্জন করে এবং শক্তিশালী ফিচার ও স্লিম ফর্ম ফ্যাক্টরের জন্য ‘বেস্ট অব এমডব্লিউসি ২০২৫’ স্বীকৃতি লাভ করে মেগাবুক কে১৫এস। টেকনো’র এই ল্যাপটপটই এখন মিলছে দেশের বাজারে।
২৫ আগস্ট, সোমাবার এই তথ্য দিয়েছে টেকনো’র বাংলাদেশী পরিবেশক আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাট বাদে টেকনো মেগাবুক কে১৫এস এএমডি এর মূল্য পড়বে ৫৩ হাজার ৫০০ টাকা। ১৬ জিবি ডিডিআর৪ র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সমৃদ্ধ ল্যাপটপটিতে এএমডি রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর (২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত, ৬ কোর, ১২ থ্রেড) এবং এএমডি রাডএওন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
এছাড়াও এটিত ৯টি পোর্ট থাকায় নতুন করে ইউএসবি ডকিং স্টেশন কিনতে হবে না।







