বাকানো পর্দার ওয়্যারলেস চার্জিং ফোন
বাজেট বান্ধব হিসেবে দেশের মোবাইল বাজারে বাকানো পর্দার তারবিহীন চার্জিং সুবিধার স্মার্ট ফোন হিসেবে পরিচিতি লাভ করছে টেকনোর স্পার্ক ৪০ সিরিজ। এই সিরিজে রয়েছে চারটি ভিন্ন ফিচারের স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি ফোন।
এরমধ্যে ভ্যাট ছাড়া স্পার্ক ৪০ সি এর দাম ১২ হাজার ৪৯৯ টাকা; স্পার্ক ৪০ এর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৪৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো এর দাম পড়বে ১৯ হাজার ৯৯৯ টাকা। আর স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পার্ক ৪০ প্রো প্লাস স্মার্টফোনটিন পুরুত্ব ৬.৪৯ মিমি। ফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। সাথে ১৬জিবি র্যাম (৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি স্টোরেজ রয়েছে। পাশাপাশি ৫০এমপি এআই মেইন ক্যামেরা ও ১৩এমপি সেলফি ক্যামেরার সাথে আছে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট সহ আরও অনেক এআই ফিচার।







