৬০০০ এমএইচ ব্যাটারীর নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০

৬০০০ এমএইচ ব্যাটারীর নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০
১০ আগষ্ট, ২০২৫ ১২:০২  
১০ আগষ্ট, ২০২৫ ২২:০২  

স্পেস ব্লাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস গ্রীন এবং রেডিয়াম গ্রিন রঙে নতুন স্মার্টফোন ইনোভা৪০ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি। ১০ আগস্ট, রবিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে যথাক্রমে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যামে এবং ১২৮ জিবি রমে। দুটি ভ্যারিয়েন্টেই ৬ জিবি এবং ১২ জিবি করে এ্যাক্সপান্ডেবল র‍্যাম রয়েছে। ৬জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯ টাকা এবং ৮জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১ হাজার ৬৯৯ টাকা।  

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৭৫ ইঞ্চ ইনসেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৫০ মেগাহার্জ। এছাড়াও এই ফোনটির মেমোরি স্টোরেজ এর জন্য ব্যবহার করা হয়েছে uMCP টাইপ স্টোরেজ

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচার এর ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে হাজার  মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা এবং সাথে আছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার।