অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক
২২ জুলাই, ২০২৫ ১৬:৩৩  
২২ জুলাই, ২০২৫ ২০:২২  

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

২২ জুলাই, মঙ্গলবার অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে।

অ্যালায়েন্স মনে করে, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।