প্রো-সহ বাজারে স্পার্ক ৪০
নিয়মিত সংস্করণ প্রকাশের ধারাবাহিকতায় বাংলাদেশের মোবাইল বাজারে এবার স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো বিপননের খবর দিলো টেকনো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার" স্লোগানের সঙ্গে মিল রেখে এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন, ডিউরাবিলিটি ও পারফরমেন্সের মধ্যে মেলবন্ধন করা হয়েছে ফোন দুটিতে। শিগগিরই এই সিরিজে আরো কয়েকটি মডেলের ফোন আসতে যাচ্ছে।
টেকনো বাংলাদেশ জানিয়েছে, টেকনো স্পার্ক ৪০ সিরিজের প্রথম দুটি মডেল—স্পার্ক ৪০ (১২৮জিবি + *১২জিবি) (৬জিবি এক্সটেন্ডেড) এবং স্পার্ক ৪০ প্রো (১২৮জিবি+*১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) —এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে সকল টেকনো ব্রান্ড আউটলেটে, যথাক্রমে স্পার্ক ৪০-এর দাম ১৩,৯৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো-এর দাম ১৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, স্পার্ক ৪০ -এর একটি আরও শক্তিশালী ভ্যারিয়েন্ট, (২৫৬জিবি + *১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড), আগামী ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।
বলা হচ্ছে, স্পার্ক ৪০ প্রো স্মার্টফোনটি মাত্র ৬.৬৯ মিলিমিটার পুরু। এর মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। দুইটি মডেলেই টেকনো’র স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্কবুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে।







