স্মার্টফোন কিনলে আইওটি ডিভাইসে সর্বোচ্চ ৩,০০০ টাকা ছাড়ের সুযোগ
ফুটবল উন্মাদনায় অপোর ‘শ্যুট অ্যান্ড উইন’ শুরু
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো ক্রেতাদের জন্য ‘শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চালু করেছে, যেখানে ফুটবল চ্যালেঞ্জে অংশ নিয়ে বিভিন্ন উপহার ও নির্বাচিত ডিভাইসে বিশেষ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মাঝে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে চালু করেছে বিশেষ ‘শ্যুট অ্যান্ড উইন – মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’।
এই প্রণোদনার আওতায় ক্রেতারা নির্দিষ্ট অপো শোরুম থেকে স্মার্টফোন কিনে এবং ‘মাই অপো’ অ্যাপ ডাউনলোড করে একটি ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাধারণ অপো স্মার্টফোন ক্রেতারা গোল করার জন্য ৪টি সুযোগ এবং অপো রেনো সিরিজের ক্রেতারা দ্বিগুণ হিসেবে মোট ৮টি সুযোগ পাবেন। প্রতিটি সফল কিকে গোল করার ওপর ভিত্তি করে ক্রেতারা হ্যান্ড ব্যান্ড, রিস্ট ব্যান্ড, কি-রিং ও ক্যাপ উপহার হিসেবে পাবেন। এছাড়া ব্র্যান্ডটির অনলাইন কনটেস্টে অংশ নিয়ে অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই এবং এনকো বাডস৩ প্রো জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
এই অফার চলাকালীন নির্বাচিত অপো আইওটি (IoT) পণ্যে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ও’লাইক টিডব্লিউএস টি১১৪ লাইটে ৩০০ টাকা; ও’লাইক টিডব্লিউএস টি৩০২ ও ও’লাইক এফডব্লিউ৩ অ্যামোলেড স্মার্ট ওয়াচে ৫০০ টাকা; ও’লাইক এফএম০৩ স্মার্ট ওয়াচ, অপো এনকো বাডস৩ প্রো ও অপো এনকো এয়ার৪-এ ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া অপো প্যাড এসই-তে ১,৫০০ টাকা, অপো ওয়াচ এক্স২ মিনিতে ২,০০০ টাকা এবং অপো ওয়াচ এক্স২-তে ৩,০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
ক্যাম্পেইনটি যমুনা ফিউচার পার্কের অপো পার্ক স্টোর, মতিঝিল ফ্ল্যাগশিপ স্টোর, বাড্ডা মোবাইল মেলা, বসুন্ধরা বেটা কোম্পানি শপ এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহের ফ্ল্যাগশিপ শোরুমগুলোতে চলছে।
//ডিবিটেক/এনও/ইকে//





