১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহক

১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহক
৯ জুলাই, ২০২৫ ২১:২৯  
৯ জুলাই, ২০২৫ ২২:১৭  

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৯ জুলাই) রাত ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। 

একই দিনে আগের বছরে ইন্টারনেট শাটডাউন করেছিলো তৎকালীন সরকার। সেই স্মৃতি স্মরণে ‘এক মিনিট ইন্টারনেট বন্ধের’ পরিকল্পনা থেকে সরে এসে নতুন এই ঘোষণা এলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। 

সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পেজে লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’

এই স্ট্যাটাস দেয়ার পরই তার অনুসারীরা অফারটি মেয়াদোত্তীর্ণ কি না এ বিষয় জানতে উন্মুখ হন। 

পোস্টের নিচে একজন প্রশ্ন করেন, মেয়াদ কয় ঘণ্টা? আগে এটা নিশ্চিত করা জরুরি যে, ইন্টারনেটের মেয়াদ শেষ হলে পরে থাকা ডাটা কেন গায়েব হয়ে যাবে?

অরেকজন দাবি তোলোন- ‘টাকার কেনা ইন্টারনেট মেয়াদবিহীন চালানোর দাবি জানাচ্ছি’। তার মতোই একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, ‘এই ১ জিবি দিয়ে কি হবে, ১ মাস আনলিমিটেড দিলে খুশি হইতাম’। 
ফেসবুকে পাঠকরাই এসব প্রশ্ন ও দাবি করে নিজেরাই রিপ্লাই দিলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বার্তা দেয়া হয়নি।  

০৯-জুলাই/ডিজিবিটেক/জেএস