টিকটক বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আসছে সোমবার বা মঙ্গলবার চীনের সঙ্গে টিকটক চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। ৫ জুন, শুক্রবার আলোচনার এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, টিকটকের বিক্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের "প্রায়ই একটি চুক্তি" চূড়ান্ত হয়েছে। (খবর সূত্র: রয়টার্স)
এর আগে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির জন্য সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বছরের শুরুর দিকে টিকটকের মার্কিন শাখাকে আলাদা করে নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা থাকলেও চীনের আপত্তিতে তা স্থগিত হয়।
ট্রাম্প বলেন, এই চুক্তি চীনের জন্যও ভালো হবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো। তবে তিনি স্বীকার করেন, চুক্তি চূড়ান্ত হওয়া নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। চুক্তি বাস্তবায়নে চীনের অনুমোদন প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।
০৬-জুলাই/ডিজিবিটেক/বিএমটি
বিএমটি





