আরও ১৫ দেশে গুগলের এআই অ্যাপ ‘ওপাল’ উন্মুক্ত

আরও ১৫ দেশে গুগলের এআই অ্যাপ ‘ওপাল’ উন্মুক্ত
৯ অক্টোবর, ২০২৫ ১৩:৫৪  

গুগল তাদের এআই-চালিত “ওপাল” অ্যাপটি আরও ১৫টি দেশে চালু করেছে। এই অ্যাপ ব্যবহারকারীদের টেক্সট প্রম্পট দিয়েই ছোট ওয়েব অ্যাপ তৈরি করতে দেয়। এখন থেকে এটি কানাডা, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, কলম্বিয়া, এল সালভাদর, কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, আর্জেন্টিনা ও পাকিস্তানে পাওয়া যাবে। খবর টেকক্রাঞ্চ।

গুগল ল্যাবসের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেগান লি জানান, “আমরা ধারণা করেছিলাম ব্যবহারকারীরা মজার ছোট টুল বানাবে, কিন্তু তারা অনেক সৃজনশীল ও কার্যকর অ্যাপ তৈরি করেছে।”

ওপাল ব্যবহার করে ব্যবহারকারীরা একটি অ্যাপের বিবরণ লিখলেই গুগলের মডেলগুলো তা তৈরি করে দেয়। এরপর ভিজ্যুয়াল এডিটরে ইনপুট, আউটপুট ও ধাপগুলো দেখা ও পরিবর্তন করা যায়।

গুগল জানিয়েছে, নতুন আপডেটে ডিবাগিং সহজ করা হয়েছে, যাতে ত্রুটি সঙ্গে সঙ্গে দেখা যায়, এবং অ্যাপ তৈরির গতি পাঁচ সেকেন্ডের নিচে নামানো হয়েছে। এছাড়া এখন একাধিক ধাপ একসঙ্গে চলতে পারে, ফলে জটিল ওয়ার্কফ্লোও দ্রুত সম্পন্ন হয়।

ডিবিটেক/বিএমটি