ইলেভেনল্যাবসের নতুন ভয়েস-জেনারেশন অ্যাপ উন্মোচন

ইলেভেনল্যাবসের নতুন ভয়েস-জেনারেশন অ্যাপ উন্মোচন
২৫ জুন, ২০২৫ ১৩:৩০  
২৫ জুন, ২০২৫ ১৩:৩১  

ভয়েস এআই প্রতিষ্ঠান ইলেভেনল্যাবস আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ উন্মুক্ত করেছে, যার মাধ্যমে মোবাইল থেকেই টেক্সট থেকে ভয়েস ক্লিপ তৈরি করা যাবে। খবর টেকক্রাঞ্চ।

পূর্বে শুধুমাত্র ওয়েব অ্যাপের মাধ্যমে ভয়েস তৈরি করা যেত, কিন্তু এখন ব্যবহারকারীরা চলাফেরার মধ্যেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। বিনামূল্যের প্ল্যানে প্রতি মাসে প্রায় ১০ মিনিটের ভয়েস জেনারেশন সুবিধা থাকছে।

অ্যাপটিতে ইলেভেনল্যাবসের নতুন ভি৩ আলফা মডেল অন্তর্ভুক্ত আছে, যা এক্সপ্রেশন ট্যাগের মাধ্যমে ভয়েসের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

মোবাইল গ্রোথ লিড জ্যাক ম্যাকডারমট জানান, অনেক কনটেন্ট ক্রিয়েটর মোবাইল ব্রাউজারে ইলেভেনল্যাবস ব্যবহার করতেন, তাদের সুবিধার জন্যই এই নেটিভ অ্যাপ তৈরি করা হয়েছে।

এটি কোম্পানির দ্বিতীয় কনজিউমার অ্যাপ, এর আগে তারা “রিডার অ্যাপ” চালু করেছিল। ভবিষ্যতে তারা স্পিচ-টু-টেক্সট ও কনভার্সেশনাল এআই ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে।

ডিবিটেক/বিএমটি