১৭-১৮ জুলাই চুয়েটে বসছে ইন্ডাস্ট্রিয়াল কার্নিভাল

১৭-১৮ জুলাই  চুয়েটে বসছে ইন্ডাস্ট্রিয়াল কার্নিভাল
২৩ জুন, ২০২৫ ১৬:৫৮  
২৩ জুন, ২০২৫ ১৮:৫৯  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সহযোগিতায় আগামী ১৭-১৮ জুলাই অনুষ্ঠিত হবে “এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল ২০২৫”। এই কার্নিভালে থাকছে অর্ন্তভুক্ত থাকছে ইন্ডাস্ট্রিয়াল টেকআথন প্রতিযোগিতা, পোশাক শিল্প খাতের জন্য ইন্ডাস্ট্রি ৪.০ সেমিনার এবং এমআইই বিভাগের শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির সুযোগ। 
২৩ জুন (সোমবার) চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ।
লিখিত বক্তব্য পাঠে তিনি জানান, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য পোশাক শিল্প খাতের জন্য ইন্ডাস্ট্রি ৪.০ সেমিনার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সিইও রাকিব চৌধুরী।
সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে থাকবেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ।  এতে স্পন্সর হিসেবে থাকবে সাউদার্ন আইওটি লিমিটেড।
সংবাদ সম্মেলনে চুয়েটের এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, মনোয়ার ওয়াদুদ হৃদয় ও এমআইই বিভাগের প্রভাষক ইমরান হোসেন এবং সাউদার্ন আইওটি লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান মো: আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।