২৬ জুন বিশ্বসাহিত্য কেন্দ্রে এআই বক্তৃতা

২৬ জুন বিশ্বসাহিত্য কেন্দ্রে এআই বক্তৃতা
১৯ জুন, ২০২৫ ২০:৩৫  
১৯ জুন, ২০২৫ ২০:৩৬  

‘এআই ডিকোডেড: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান বক্তৃতা। আগামী ২৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ থেকে ৭টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে চলবে এই বিজ্ঞান বক্তৃতা।

অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্রশ্ন করার সুযোগ। এ ছাড়াও উপস্থিত দর্শকদের জন্য রয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

এআই বক্তৃতায় আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ এআই অলিম্পিয়াড টিমের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড ও ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের তাত্ত্বিক পদার্থবিদ অধ্যাপক আরশাদ মোমেন এবং  বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।