বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বাড়লেও বাজেট কমেছে টেলিকমে

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বাড়লেও বাজেট কমেছে টেলিকমে
২ জুন, ২০২৫ ১৭:০৭  
২ জুন, ২০২৫ ১৭:৫৭  

অর্থনীতির নানা রূঢ় বাস্তবতা সামনে নিয়ে ২ জুন, সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  বাজেটে খাত ভিত্তিক বারাদ্দে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১ লাখ ২১ হাজার ৫৪৫ কোটি  ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বড় রকমের বরাদ্দ কমিয়ে রাখা হয়েছে মাত্র  ১৭ হাজার ৩৯৩ কোটি ২০ লাখ টাকা। আগের অর্থ বছরের সংশোধিত বাজেট থেকে এবার এই মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ২৪৯ কোটি  ১০ লাখ টাকা। 

তবে টেলিকত খাতে আগের বছরের (২০২৪–২৫ অর্থবছরের ) সংশোধিত বাজেট থেকে বরাদ্দ কমেছে ২ হাজার ৬৪৯ কোটি টাকা।  টেলিকম খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে ৯০৪ কোটি  ৮১ লাখ টাকা।

২ জুন, সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দের উপাত্ত থেকে এ তথ্য মিলেছে। 

প্রসঙ্গত,  প্রস্তাবিত বাজেটের মোট আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।