অ্যাপ আপডেট করলো টফি
গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও নিরবছিন্ন বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করতে উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীদের টফি অ্যাপের সম্পূর্ণ নতুন একটি সংস্করণ চালু করেছে বাংলালিংক।
অ্যাপে এখন একটি সম্পূর্ণ নতুন নেভিগেশন সিস্টেমের পাশাপাশি একটি নতুন ‘ডিসকাভার’ অপশন রয়েছে, যা কন্টেন্ট খুঁজে বের করার প্রক্রিয়াকে আগের চেয়ে সহজ করে তুলেছে। এছাড়া, পেমেন্টের সুবিধার জন্য সহজ সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে আসা হয়েছে।
এছাড়াও পার্সোনালাইজড অভিজ্ঞতা নিশ্চিতকরণে রয়েছে সাবটাইটেল, একাধিক অডিও ট্র্যাক এবং কন্টেন্ট সতর্কবার্তা। এছাড়া, উন্নত পারফরম্যান্স, স্ট্রিমিং এবং অপ্টিমাইজড বিজ্ঞাপন প্লেসমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অভিজ্ঞতা উপভোগ্য রাখতে সহায়তা করে। নতুন চালু হওয়া ‘মাই লিস্ট’ ফিচারটি ব্যবহারকারীদের তাদের নিজস্ব প্লে লিস্ট তৈরি করতে সাহায্য করবে। ক্রস-প্ল্যাটফর্ম ‘কন্টিনিউ ওয়াচিং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন, টিভি বা ওয়েব ব্রাউজারে যেখানে দেখা বন্ধ করেছিলেন ঠিক সেখান থেকেই দেখা শুরু করতে পারবেন।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা এবং দর্শকদের পছন্দ প্রাধান্য দিয়ে আমরা টফিকে সম্পূর্ণ নতুন রুপে নিয়ে এসেছি। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, গ্রাহকরা যেন স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরবছিন্ন বিনোদন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন সেজন্য আরও সুবিধাজনক ফিচার সহ টফির সম্পূর্ণ নতুন একটি সংস্করণ চালু করেছি আমরা। আমাদের সিগনেচার লাইভ স্পোর্টস স্ট্রিমিং এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক; একইসাথে মাল্টি-ডিভাইস সুবিধার মাধ্যমে লোকাল এবং আন্তর্জাতিক কনটেন্ট অ্যাক্সেস করা এখন আগের চেয়েও অনেক বেশি সুবিধাজনক। এই রূপান্তরের মাধ্যমে, টফি কেবল একটি অ্যাপ হিসেবেই নয়, বরং দর্শকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে একটি জনপ্রিয় ও কম্প্রিহেনসিভ ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও একধাপ এগিয়ে যাচ্ছে।”
টফি কর্তৃপক্ষ জানিয়েছে, হলিউড ব্লকবাস্টার, বলিউড হিট, সমালোচকদের দ্বারা প্রশংসিত সিরিজ এবং এক্সক্লুসিভ আঞ্চলিক সিনেমা সহ টফিতে এখন প্রায় ৪ হাজার ঘন্টারও বেশি সময়ব্যাপী অন-ডিমান্ড এন্টারটেইনমেন্ট অপশন রয়েছে।







