বাজারে লেনেভো’র এআই গেমিং ল্যাপটপ

বাজারে লেনেভো’র এআই গেমিং ল্যাপটপ
১৪ মে, ২০২৫ ০০:০২  
১৪ মে, ২০২৫ ০০:২৫  

গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বাংলাদেশের বাজারে নতুন এআই পাওয়ারড লেনোভো গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে লেনোভোর অনুমোদিত পুঁজিবাজারে পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড ।  এআই অপটিমাইজেশন সমৃদ্ধ এই ল্যাপটপটির মডেল নামও এলওকিউ (83DV00VBLK) । 

ল্যাপটপটিতে রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০HX প্রসেসর, ২৪ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম, এবং ৫১২ জিবি জেন ৪ এসএসডি।  ১৫.৬  ইঞ্চি  ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১০০% এসআরজিবি, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস), এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০(৬ জিবি) গ্রাফিক্স কার্ড এবং জি-সিঙ্ক প্রযুক্তি।

পাশাপাশি ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত।

অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে লেনোভোর নিজস্ব এআই চিপ এলএ১, নাহিমিক অডিও, ৭২০পি ক্যামেরা (ই-শাটারসহ), ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, এবং মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন যা একে করে তোলে দীর্ঘদিন ব্যাবহারের উপযুক্ত। উচ্চগতির ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্ট।

অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ ১১ হোম নিয়ে মাত্র ২.৩৮ কেজি ওজনের ল্যাপটপটি লুনা গ্রে রঙে ২ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি - এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।