পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহটি উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশের একটি দল। তবে তাৎক্ষণিক লাশের পরিচায় সনাক্ত করা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়নি। ৮ এপ্রিল থেকে ভবনে কিছু প্রযুক্তগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। সকালে হ্যামার টেস্টসহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দল তীব্র গন্ধ অনুভব করেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে প্রশানের পক্ষ থেকে তাৎক্ষণিক পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হয়।
এ বিষয়ে, পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করছি কয়েক দিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে।প্রাথমিক ভাবে অবজার্ভেসন করে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। মরদেহের সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।"
এ বিষয়ে পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’





