অ্যামাজনে ফিরলেন রিং প্রতিষ্ঠাতা জেমি সিমিনফ

অ্যামাজনে ফিরলেন রিং প্রতিষ্ঠাতা জেমি সিমিনফ
৬ এপ্রিল, ২০২৫ ২৩:০২  
৬ এপ্রিল, ২০২৫ ২৩:০২  

রিং-এর প্রতিষ্ঠাতা জেমি সিমিনফ পুনরায় অ্যামাজনে যোগ দিয়েছেন। ২০২৩ সালে কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়িয়ে নিজের নতুন উদ্যোগ শুরু করেছিলেন তিনি, যা পরে ল্যাচ ইনক.-কে বিক্রি করেন। খবর এনগ্যাজেট।

নতুন ভূমিকায় সিমিনফ অ্যামাজনের রিং, স্মার্ট হোম ক্যামেরা ইউনিট ব্লিঙ্ক, ইন-গ্যারেজ ডেলিভারি সেবা 'কি', এবং লো-ব্যান্ডউইথ নেটওয়ার্ক 'অ্যামাজন সাইডওয়াক' পরিচালনা করবেন।

তিনি এলিজাবেথ হ্যামরেনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি এর আগে ডিসকর্ডের সিওও এবং মাইক্রোসফট ও মেটার নির্বাহী ছিলেন।

অ্যামাজনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় সিমিনফ জানিয়েছেন, তিনি নিরাপত্তা, ব্যবহারকারীর আস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেবেন। তার ভাষায়, "এআই প্রযুক্তি আমাদের জন্য একবারের সুযোগ – আর আমরা কেবল শুরু করেছি।"

ডিবিটেক/বিএমটি