বিশ্ব টেলিযোগাযাগ ও তথ্য দিবসের রোড শো’তে সেরা রবি, বিটিসিএল ও আইওএফ

৩১ মে, ২০২২ ১৭:৩২  
বিশ্ব টেলিযোগাযাগ ও তথ্য দিবস উপলক্ষ্যে রোববার রোড শো’র আয়োজন করেছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোট ৩২টি পিকআভ্যানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম সেবায় নিজেদের সক্ষমতা ও গৌরব তুলে ধরে এই খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো। এর মধ্যে ২৪টি ছিলো টেলকম খাতের প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়েটা। দ্বিতীয় হয়েছে রাষ্ট্রায়ত্ব টেলিসেবাদাতা প্রতিষ্ঠান বিটিসিএল। এবং তৃতীয় অবস্থান অর্জন করে, আইজিডব্লিউ অপারেটর্স ফোরাম (আইওএফ)। এরমধ্যে রাজশাহী অঞ্চলের গম্ভীরা সঙ্গীতের সঙ্গে গ্রামীণ জনপদে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে প্রযুক্তি সেবা গ্রহণকারী পারিবারিক আবহ তৈরি করে এই পুরস্কার অর্জন করে অপারেটরটি। ২৯ মে রাতে এই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও প্রধান আর্থিক কর্মকর্তা এম রিয়াজ রশীদ। অপরদিকে টেলিযোগাযোগ সেবায় বিটিআরিসি’র ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন নতুন সেবা দিয়ে ঘুড়ে দাঁড়ানোর চিত্র তুলে ধরে বিটিসিএল। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিটিসিএল ব্যবস্থাপানা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন। আর আইজিডব্লিউ অপারেটর্স ফোরাম (আইওএফ) এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনটির চিফ অপারেটিং অফিসার মুশফিক মাঞ্জুর। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার ও মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।