দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন প্রিয়শপের সিইও

দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন প্রিয়শপের সিইও
১৫ মে, ২০২৪ ১০:১৩  
৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৫  

দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চার- এর উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন। এর মাধ্যমে বাংলাদেশের উদীয়মান স্টার্টআপদের ব্যবসায় স্কেল আপ করতে অবদান রাখতে সক্ষম হবেন তিনি।

মূলতঃ স্টার্টআপদের ক্ষমতায়নে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে সেঞ্চুরি ওক স্টুডিও স্টার্টআপদের প্রাথমিক রাউন্ড থেকে তহবিল, ফুল-স্ট্যাক প্রযুক্তিগত অবকাঠামো, আর্থিক পরিষেবা এবং কৌশলগত বিপণন নির্দেশনা দিয়ে থাকে। সেই অর্থে এই ‍সুযোগ গুলোতেও বাংলাদেশেকে এগিয়ে রাখা সম্ভব হবে বলে আশাব ব্যক্ত করেছেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা।

আশিকুল আলম খাঁন বলেছেন, "সেঞ্চুরি ওক স্টুডিওতে উপদেষ্টা হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। তাদের প্রতিশ্রুতি, কাজের পরিবেশ এবং উদ্ভাবনী ধারণার সাথে আমার দক্ষতার পুরোপুরি মিল রয়েছে। এর ফলে তাদের প্রতিটি উদ্ভাবনী ধারণা কৌশলগতভাবে বিকশিত এবং কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করি।"