হোয়াটসঅ্যাপে আসছে থিমযুক্ত চ্যাট বাবল

হোয়াটসঅ্যাপে আসছে থিমযুক্ত চ্যাট বাবল
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:২১  
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:২১  

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কাস্টমাইজেশন ফিচার চালু করছে, যেখানে থিম অপশন, চ্যাট বাবলের রঙ পরিবর্তন এবং নতুন ওয়ালপেপার যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, এই ফিচারটি ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য উন্মুক্ত হবে। খবর দ্য ভার্জ।

নতুন আপডেটে ৩০টি নতুন ওয়ালপেপার যোগ করা হয়েছে, যার মধ্যে কিছু প্রিসেট থিম হিসেবে থাকবে। এই থিমগুলো চ্যাট বাবল এবং টেক্সটের রঙ স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে। এটি চ্যাটকে আরও ব্যক্তিগতকরণ করতে সাহায্য করবে এবং গুরুত্বপূর্ণ চ্যাটগুলো সহজেই আলাদা করে চিনতে সহায়ক হবে।

ব্যবহারকারীরা চাইলে পুরো অ্যাপে একই থিম ব্যবহার করতে পারবেন অথবা নির্দিষ্ট কিছু চ্যাট ও চ্যানেলের জন্য আলাদা থিম সেট করতে পারবেন। এছাড়া, প্রেরিত ও প্রাপ্ত বার্তার বাবলের রঙ, টেক্সটের রঙ এবং ওয়ালপেপার পরিবর্তনেরও সুযোগ থাকবে।

ফিচারটি চালু হলে Settings > Chats > Default chat theme অপশনে গিয়ে পুরো অ্যাপের জন্য থিম পরিবর্তন করা যাবে। আর নির্দিষ্ট চ্যাটের জন্য পরিবর্তন করতে চাইলে, চ্যাটের নাম বা উপরের তিন ডট আইকনে ক্লিক করে Chat theme অপশন থেকে সেটিংস পরিবর্তন করা যাবে।

ডিবিটেক/বিএমটি