কোভিড গবেষণা চুরি ও হ্যাকিংয়ের অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিক গ্রেপ্তার

কোভিড গবেষণা চুরি ও হ্যাকিংয়ের অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা নাগরিক গ্রেপ্তার
৯ জুলাই, ২০২৫ ২০:৫৩  
৯ জুলাই, ২০২৫ ১৭:৫৩  

মার্কিন বিচার বিভাগ চীনা নাগরিক স্যু জেউইয়ের গ্রেপ্তার নিশ্চিত করেছে। স্যুকে ইতালিতে মার্কিন প্রসিকিউটরদের অনুরোধে গ্রেপ্তার করা হয়। খবর টেকক্রাঞ্চ।

অভিযোগপত্রে বলা হয়েছে, স্যু ও পলাতক আরেক চীনা নাগরিক ঝাং ইউ ২০২০ সালের ফেব্রুয়ারিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ কোভিড-১৯ গবেষণা চুরি করেছে। স্যু ‘শাংহাই পাওয়ারক নেটওয়ার্ক’ নামের একটি কোম্পানিতে কাজ করতেন, যা চীনা সরকারের জন্য হ্যাকিং কার্যক্রম পরিচালনা করত।

তাদের বিরুদ্ধে ২০২১ সালের মার্চে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার হ্যাকেরও অভিযোগ রয়েছে। তখন ৬০ হাজারের বেশি সার্ভার হ্যাক করে ছোট ব্যবসার ইমেইল ও ঠিকানা চুরি করা হয়।

হ্যাকার গ্রুপটি ‘হাফনিয়াম’ নামে পরিচিত এবং পরে তারা ‘সিল্ক টাইফুন’ নামে নতুন হ্যাকিং অভিযান শুরু করে, যা বড় কোম্পানি ও সরকারি সংস্থাগুলোতে হামলা চালানোর জন্য বিখ্যাত।

ডিবিটেক/বিএমটি