বরিশাল জিয়াউল আহসানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

বরিশাল: মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনতলা বাড়ির নিচতলার ভেতরের অংশ পুড়ে যায়। ‎ ‎স্থানীয়রা জানান, স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে এসে ৪০ থেকে ৫০ জনের একটি […] The post বরিশাল জিয়াউল আহসানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশাল জিয়াউল আহসানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
২০ নভেম্বর, ২০২৬ ১০:০০  

বরিশাল: মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনতলা বাড়ির নিচতলার ভেতরের অংশ পুড়ে যায়।
‎
‎স্থানীয়রা জানান, স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে এসে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসভবনটিতে প্রবেশ করেন। এরপর তারা বাড়ির ভাড়াটিয়াদের বাইরে বের করে দিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে তিনতলা বাড়িটির নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের বলতে শোনা যায়, জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
‎
সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কিনা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা ওই ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।’

উল্লেখ্য, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ওই বাসায় এখন ভাড়াটিয়ারা বসবাস করেন।

The post বরিশাল জিয়াউল আহসানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.