ষড়যন্ত্র ও গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

ঢাকা: বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […] The post ষড়যন্ত্র ও গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ষড়যন্ত্র ও গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
১৯ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।

তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করার জন্য পুলিশের সকল ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, নারী বিভাগে এপিবিএন দল সিএমপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে। খেলায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএন’র কেয়া।

আইজিপি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।

The post ষড়যন্ত্র ও গুজব-অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.