রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন (ডিসি মিডিয়া) এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন (ডিসি মিডিয়া) এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৮৯ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অভিযানকালে ১টি চাপাতি, ১টি দা, ৩টি ককটেল, ২টি বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩৪৯৯পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

 

 

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.