সিএমএম কোর্টের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আকতার হোসন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ককটেল নিক্ষেপ করার সময় সিএমএম কোর্টের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দু’জনকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। […] The post সিএমএম কোর্টের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিএমএম কোর্টের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
৯ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আকতার হোসন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ককটেল নিক্ষেপ করার সময় সিএমএম কোর্টের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দু’জনকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া, শ্যামপুর থানা এলাকা থেকে ওই ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

The post সিএমএম কোর্টের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.