আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ

ঢাকা: দেশজুড়ে নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার এক বিশাল প্রকল্প হাতে নিচ্ছে সরকার। ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক ৩ লাখ ৫৪ হাজার ৪৭১ দশমিক ৬৭ লাখ টাকার এই প্রকল্প প্রস্তাবটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত […] The post আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: দেশজুড়ে নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার এক বিশাল প্রকল্প হাতে নিচ্ছে সরকার। ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক ৩ লাখ ৫৪ হাজার ৪৭১ দশমিক ৬৭ লাখ টাকার এই প্রকল্প প্রস্তাবটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই প্রকল্পের অধীনে সারা দেশের পাশাপাশি বিভিন্ন উপজেলার পানির সংকট নিরসনে নতুন উৎস তৈরি করা হবে।

সোমবার ( ৯ নভেম্বর ) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সরকার পক্ষে এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মতো আর্সেনিক ও আয়রনপ্রবণ এলাকাগুলোতে বিশুদ্ধ পানির ঘাটতি মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বর্তমানে তিনটি উন্নয়ন প্রকল্প চাল রয়েছে। ২০২০ থেকে ২০২৮ মেয়াদে চলমান ‘নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর মাধ্যমে ইতোমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজার উপজেলায় ১ হাজার ৪২০টি নলকূপ স্থাপন শেষ হয়েছে। এ ছাড়া উভয় উপজেলায় ৩৬টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের বিভিন্ন ছোট-বড় স্কিম বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ২০২৩-২০২৬ মেয়াদী একটি জরুরি সহায়তা প্রকল্পের অধীনে দুই উপজেলায় কয়েক শ সাবমার্সিবল ও গভীর নলকূপ বরাদ্দ করা হয়েছে। নতুন প্রকল্পটি অনুমোদিত ও চালু হলে গোলাপগঞ্জে আরও ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টি পানির উৎস স্থাপন সম্ভব হবে, যা আর্সেনিকমুক্ত নিরাপদ পানির টেকসই সরবরাহ নিশ্চিত করবে।

The post আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে ৩ হাজার ৫৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.