চট্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা মা-ছেলে আটক
চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৮ নভেম্বর) সকালে বারইয়ারহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুরোনো রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা আনোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে মোতাহার হোসেন (১৯)। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী […] The post চট্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা মা-ছেলে আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (৮ নভেম্বর) সকালে বারইয়ারহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুরোনো রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা আনোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে মোতাহার হোসেন (১৯)।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বারইয়ারহাট বাজারের চট্টগ্রামমুখী সড়কে অভিযান চালানো হয়। এ সময় এক নারী ও এক ব্যক্তি কাঁধে দুটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে তিনটি বান্ডিলে মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কাছে বেশি দামে বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
আটক দুজন ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post চট্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা মা-ছেলে আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





