পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ঢাকা: মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেলটি বিস্ফোরিত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে […] The post পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
৮ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেলটি বিস্ফোরিত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্য সামান্য আহত হন। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।’

The post পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.