এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: রেকর্ড পৌনে ১১ লাখ আবেদন

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলে অসন্তোষ প্রকাশ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছর মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃযাচাইয়ের জন্য আবেদন করেছেন, যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আগামী ২৩ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। রোববার […] The post এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: রেকর্ড পৌনে ১১ লাখ আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: রেকর্ড পৌনে ১১ লাখ আবেদন
৮ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলে অসন্তোষ প্রকাশ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছর মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃযাচাইয়ের জন্য আবেদন করেছেন, যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আগামী ২৩ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের নির্ধারিত শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়িয়ে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়। সময়সীমা শেষ হওয়ার পর আবেদনের এই চূড়ান্ত তথ্য জানা গেছে।”

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে একই সংখ্যক বোর্ডে আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিগত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন দ্বিগুণেরও বেশি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক আবেদন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন। সামগ্রিকভাবে এ বছর পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫২.১২ শতাংশে, যা গত ২২ বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড।

The post এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: রেকর্ড পৌনে ১১ লাখ আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.