নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল
ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় জনসমুদ্রের। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূরদূরান্তের নানা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হতে […] The post নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় জনসমুদ্রের। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূরদূরান্তের নানা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হতে থাকেন নয়াপল্টনে। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের দেওয়া নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিকেলে মূল শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল-সহ নানা পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বেড়ে গেলে ভিড় ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের প্রধান সড়ক অতিক্রম করে আশপাশের গলি ও সংযুক্ত রাস্তাগুলোতেও।
শোভাযাত্রায় নজর কেড়েছে নানা ব্যতিক্রমী ও চমকপ্রদ আয়োজন। ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের নেতৃত্বে পাঁচটি সজ্জিত ঘোড়ার গাড়ি এবং একটি হাতি নিয়ে বিশাল এক মিছিল নয়াপল্টনে এসে পৌঁছায়। ভিড়ের মাঝে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি তাৎক্ষণিকভাবে উপস্থিত উৎসুক জনতা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আকর্ষণের সৃষ্টি করে।
দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ছবি: সারাবাংলা
The post নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





