সুনামগঞ্জে সংহতি দিবসের মিছিলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দু’টি মিছিল বের […] The post সুনামগঞ্জে সংহতি দিবসের মিছিলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দু’টি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ। এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরী; অন্য পক্ষে যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালিকসহ অন্যরা।
মিছিল দু’টি থানার সামনের সড়কে মুখোমুখি হলে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, ‘মূলত দু’টি মিছিল মুখোমুখি হওয়ার পরই পালটাপালটি ধাওয়া ও মারামারি হয়েছে। এখনও দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে। মাইকিং করে দুই পক্ষকে শান্ত রাখা হয়েছে। পুলিশ তাদের মধ্যখানে আছে।’
The post সুনামগঞ্জে সংহতি দিবসের মিছিলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





