‎দুর্নীতির মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ ‎

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ‎ ‎সোমবার (২ নভেম্বর) দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। ‎ ‎দুদকের সহকারী পরিচালক ও মামলার […] The post ‎দুর্নীতির মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ ‎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‎দুর্নীতির মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ ‎
২ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
‎
‎সোমবার (২ নভেম্বর) দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
‎
‎দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
‎
‎তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো অত্যন্ত জরুরি।
‎
‎আবেদনে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ লেনদেন ও পাচারের চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে দুদক জানায়, দিলীপ কুমার আগরওয়ালা ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৪টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ টাকার বেশি জমা এবং প্রায় ৩৭০ কোটি টাকা উত্তোলনের তথ্য রয়েছে। অর্থাৎ, এসব ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকারও বেশি লেনদেন করা হয়েছে, যা বিভিন্ন উপায়ে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
‎
‎এর আগে, গত বছরের ৮ অক্টোবর এই সুনির্দিষ্ট অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় আর্থিক অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন।

The post ‎দুর্নীতির মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আদেশ ‎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.