মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর […] The post মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
১ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তাদের।

এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে। পরে পোশাক শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

এদিন, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ ছাড়া মিরপুর-১ ও ২ নম্বরেও এসে তারা সড়কে অবস্থান নেন।

 

 

 

The post মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.