কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেফতার
কুষ্টিয়া: জেলায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে। ডিবি পুলিশ […] The post কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: জেলায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাকিব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়েদুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে সাকিবের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম জানান, গ্রেফতার সাকিবের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
The post কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





