উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে মিলিত হয়। সেখানে শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি-সায়েম স্যার, […] The post উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল first app

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে মিলিত হয়।

সেখানে শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি-সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা এক দাবি-সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সম্মিলিত মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে যানবাহন শাখা প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এর পর প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে মোমবাতি প্রজ্বালন করেন শিক্ষার্থীরা। সেখানে মোমবাতি দিয়ে ‘৫৬’ সংখ্যা ফুটিয়ে তোলেন তারা।

এ সময় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

এদিকে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে আগামীকালের (শুক্রবার) কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। একই দিন বিকেলে গ্রাফিতি আঁকার কর্মসূচিও রয়েছে।

মশাল মিছিল সম্পর্কে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আঁধারে সবার হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আন্দোলনের সুদৃঢ় ঐক্য প্রদর্শন করে। সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন।’

তিনি বলেন, ‘তার ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণের বিষয়টি কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’

The post উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.