রাজধানীতে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকা: রাজধানী ঢাকার শোয়ারি ঘাটে ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত […] The post রাজধানীতে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানী ঢাকার শোয়ারি ঘাটে ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি গোডাউন তল্লাশি করে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময়, প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
The post রাজধানীতে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





